মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৮৩ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ১৩ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাসুদ রানাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে হাটুভাঙা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুদ আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের হাজী মুক্তার আলীর ছেলে।

 

পুলিশ জানায়, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুচোখ অন্ধ হয়।

 

এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলী আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। মামলা নং ১১ তাং ২০/১০/২০২৪।

 

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, হিমেলের মায়ের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে মাসুদকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর