রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

ঢাকার উত্তরায় গ্রেপ্তার হলো মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৪৫ সময় দেখুন

ঢাকা, ১০ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি নার্গিস আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোরে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উত্তরা গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

 

নার্গিস আক্তার মাদারীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। জানা গেছে, শনিবার ভোরে উত্তরার ৪ নম্বর রোডের তিন নম্বর সেক্টর থেকে গ্ৰেপ্তার করা হয় নার্গিস আক্তারকে। পরে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

 

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এডিসি হেলালউদ্দিন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর