সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো
রিপোর্টার নাম
আপডেটের সময় :
শুক্রবার, ৯ মে, ২০২৫
৩৬০
সময় দেখুন
সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো
নারায়ণগঞ্জ, ০৯ মে ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় চুনকা কুটির থেকে অভিযান শুরুর সাড়ে ছয় ঘণ্টা পর ভোরে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ।
নারায়ণগঞ্জ, ০৯ মে ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় চুনকা কুটির থেকে অভিযান শুরুর সাড়ে ছয় ঘণ্টা পর ভোরে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ।
Leave a Reply