বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

রাষ্ট্রীয় বিমানে করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার বিষয়টিকে ‘উন্মাদনা ছাড়া আর কিছুই নয়’ : চিফ প্রসিকিউটর

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩৪ সময় দেখুন

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, আগামী ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার বিষয়টিকে ‘উন্মাদনা ছাড়া আর কিছুই নয়’ ।

ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘‘১৬ ডিসেম্বর এয়ারক্রাফটে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি এয়ারক্রাফট চাচ্ছেন—এটি নজিরবিহীন ও হাস্যকর ঘটনা।’’

এ সময় তিনি আরও উল্লেখ করেন, ভারতে পলাতক নেতাদের কর্মকাণ্ডে আওয়ামী লীগের সন্ত্রাসী ও খুনি হিসেবে পরিচয় আরও স্পষ্ট হচ্ছে।

ব্রিফিংয়ে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রসঙ্গে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘‘তার মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল। রাষ্ট্রপক্ষ থেকে জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানানো হয়েছে।’’

এর আগে আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। ভারত থেকে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও নথিপত্রের পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চেয়েছেন।

রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা চান তিনি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত হওয়ার পর এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা, যা বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর