বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩৫ সময় দেখুন

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার সকালে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো কূটনৈতিক মিশনে গেলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে।

তিনি বলেছেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র দেওয়ার বাধ্যবাধকতা সরকারের নেই।

শেখ হাসিনাসহ পলাতক আসামিরা দেশে ফিরলে কী ব্যবস্থা নেওয়া হবে, জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে। তাদের কারাগারে যেতে হবে। এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটবে না।

তিনি বলেন, ‘এখানে প্লেন পাঠানোর, হেলিকপ্টার পাঠানোর, বাস পাঠানোর, গাড়ি পাঠানোর, রিকশা পাঠানোর কোনো কথাই কারও সঙ্গে বাংলাদেশ সরকারের হয় নাই।

শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১৯৭২ সালের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা অন্য কোনো সুবিধা দিতে সরকার বাধ্য নয়।

বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনে শেখ হাসিনা গেলে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের ৮৪টি মিশনের প্রতিটি জায়গাই বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচিত। এসব মিশনের যেকোনো জায়গায় গেলে তাকে গ্রেপ্তার করা হবে।

শেখ হাসিনা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গেলে তাকে গ্রেপ্তারের সক্ষমতা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা কোথায় আছেন, তা কেউ জানেন না। তিনি কোথায় যাবেন বা যাবেন না, সেটি গুরুত্বপূর্ণ নয়।

প্রত্যর্পণ চুক্তিতে ফিরিয়ে আনা হবে পলাতকদের : ভারতে অবস্থানরত অপরাধীদের ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ওসমান হাদির হত্যাকারী এবং জুলাই-আগস্টে যারা খুন, গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, যারা এসব অপরাধের নির্দেশ দিয়েছেন এবং সাজাপ্রাপ্ত হয়ে ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে আছেন, তাদের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হবে।

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার আলোচনাকে রাজনৈতিক স্টান্টবাজি উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ‘১৬ ডিসেম্বর, ১৭ ডিসেম্বর ভাই আসুক না, এলে অ্যারেস্ট হয়ে জেলে যাবে। এই পলিটিক্যাল স্টান্টের কোনো মানে হয় না।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা দেশে না ফিরে নেতা-কর্মীদের বিপদের মুখে ফেলে গেছেন। এখন তার দেশে ফেরার আলোচনা ঘিরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের আরও বিপদে ফেলার চেষ্টা চলছে।

পাসপোর্ট ও এনআইডি নিয়ে আইনি প্রতিষ্ঠানের চিঠি : সম্প্রতি শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান মেট্রিক্স বাংলাদেশ সরকারকে ই-মেইল পাঠায়। প্রতিষ্ঠানটি পরে ওই ই-মেইলের জবাব চেয়ে আবারও যোগাযোগ করেছে।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ রয়েছে। বিদেশে পালিয়ে থাকা অন্য আসামিদের ক্ষেত্রে বাংলাদেশের আইন অনুযায়ী যে অবস্থান, শেখ হাসিনার ক্ষেত্রেও একই অবস্থান থাকবে।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান পরিষ্কার করে শামা ওবায়েদ বলেন, তিনি দেশে ফিরলে গ্রেপ্তার হবেন এবং কারাগারে যাবেন। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়াগুলো আইন মন্ত্রণালয় দেখছে।

তিনি বলেন, শেখ হাসিনাসহ অন্য দণ্ডপ্রাপ্ত আসামিদেরও আসামি হিসেবেই বিবেচনা করবে সরকার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর