ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধনের জন্য সরকার যে খসড়া চূড়ান্ত করেছে, তা সময়োপযোগী ও যথাযথ বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ। তিনি বলেন, বর্তমানে ব্যাংক খাতের সংস্কারে সরকারের যে ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যাচ্ছে, তা আশাব্যঞ্জক। বাংলাদেশ ব্যাংকের তদারকি বৃদ্ধির সিদ্ধান্তটিও ব্যাংক খাতে সুশাসন ফেরাতে সহায়ক ভূমিকা পালন করবে।
নতুন এই খসড়ায় সংসদ সদস্য ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকার সুযোগ রাখা হয়নি। নাজনীন আহমেদের মতে, এটি একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। কারণ জনপ্রতিনিধিদের ওপর সাধারণ মানুষের প্রত্যাশা ও দাবির চাপ অনেক বেশি থাকে, তাই ব্যাংকের মতো স্পর্শকাতর পদে তাদের না থাকাই শ্রেয়।
পরিচালনা পর্ষদে পরিবারের সদস্যসংখ্যার বিষয়েও কঠোর হচ্ছে সরকার। অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকমালিকদের প্রভাবে একই পরিবার থেকে পরিচালক নিয়োগের সংখ্যা বাড়ানো হয়েছিল। সেই জায়গা থেকে সরে এসে বর্তমান সরকার সংখ্যাটি সর্বোচ্চ দুজনের মধ্যে সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া পরিচালক পদে টানা ১২ বছর থাকার যে সুযোগ আগে দেওয়া হয়েছিল, তা কমিয়ে ৬ বছরে আনার বিষয়টিও দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হবে বলে তিনি মনে করেন। এ ক্ষেত্রেও আমি করি, মেয়াদ ৬ বছরে নামিয়ে আনা ইতিবাচক পদক্ষেপ।
আইনের খসড়ায় স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব রয়েছে। তবে নাজনীন আহমেদের মতে, শুধু সংখ্যা বাড়ালেই লক্ষ্য পূরণ হবে না। অনেক ক্ষেত্রে পরিচালনা পর্ষদের ক্ষমতাবান ব্যক্তিরা নিজেদের আত্মীয় বা পছন্দের লোকজনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে বসিয়ে দেন, যা প্রতিষ্ঠানের স্বার্থ ক্ষুণ্ন করে। স্বতন্ত্র পরিচালকদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে এবং তাদের দায়িত্ব সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। ব্যাংকের নীতিনির্ধারণী বিষয়ে স্বাধীনভাবে মতামত দেওয়ার জন্য তাদের উপযুক্ত ও নিরপেক্ষ কাজের পরিবেশ নিশ্চিত করা জরুরি। তবে আমার কথা হলো, সংখ্যা বৃদ্ধি করে লাভ হবে না, যদি না স্বতন্ত্র পরিচালকেরা তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন। আবার যাঁদের নিয়োগ দেওয়া হয়, তাঁরাও যে নিজেদের দায়িত্ব সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল থাকেন, বিষয়টি মোটেও তা নয়। তবে শুধু আইন সংশোধন বা পরিচালনা পর্ষদের কাঠামো পরিবর্তন করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না।
ব্যাংক খাতের সামগ্রিক উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যকর তদারকি বাড়ানো প্রয়োজন। একই সাথে সিদ্ধান্ত গ্রহণে জবাবদিহি নিশ্চিত করতে হবে। নাজনীন আহমেদ জোর দিয়ে বলেন, ব্যাংক পরিচালনায় ব্যক্তিগত, পারিবারিক বা রাজনৈতিক প্রভাবের পরিবর্তে পেশাদারিত্বকে প্রধান্য দেওয়া উচিত। পরিশেষে, এসব সংস্কারের মূল লক্ষ্য হওয়া উচিত আমানতকারী ও ঋণগ্রহীতাদের স্বার্থ রক্ষা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। এখন দেখার বিষয়, এই খসড়াটি চূড়ান্তভাবে আইনে পরিণত হয় কি না।
Leave a Reply