মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

নোবিপ্রবিতে রিসার্চ মেথডোলজি ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৮ সময় দেখুন

ক্যাম্পাস প্রতিনিধি-নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ২৩ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষকদের অংশগ্রহণে ‘রিসার্চ মেথডোলজি ইন সোশ্যাল সায়েন্স: প্রিন্সিপালস, এ্যাপ্রোচেস এন্ড প্র্যাকটিসেস’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, একটি মানসম্মত ও ফলপ্রসূ গবেষণা পরিচালনার ক্ষেত্রে গবেষণা পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান ও যথাযথ অনুশীলনের কোনো বিকল্প নেই। আমাদের অনেক শিক্ষক গবেষণার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং গবেষণার অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজেদের সমৃদ্ধ করে চলেছেন। একটি গবেষণার সফলতা অনেকাংশেই নির্ভর করে উপযুক্ত গবেষণা পদ্ধতি নির্বাচনের ওপর। গবেষণার বিষয়বস্তু, উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফলের সঙ্গে সামঞ্জস্য রেখে কোন পদ্ধতিতে গবেষণা পরিচালনা করা হবে, তা নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা, গবেষণার প্রাথমিক পর্যায়ে পদ্ধতি নির্বাচনে ভুল হলে পরবর্তী সময়ে যত শ্রম, সময় ও মেধা বিনিয়োগ করা হোক না কেন, তা থেকে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব নয়। উপাচার্য আরও বলেন, সামাজিক বিজ্ঞানে গবেষণার ক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন চিন্তা, তাত্ত্বিক কাঠামো ও গবেষণা পদ্ধতির সংযোজন ঘটছে। গবেষণার এই পরিবর্তনশীল ধারা ও আধুনিক প্রবণতার সঙ্গে আমাদের পরিচিত হতে হবে এবং সেগুলোকে নিজেদের গবেষণাচর্চায় যথাযথভাবে কাজে লাগাতে হবে।

বক্তব্যে এ প্রশিক্ষণের মাধ্যমে গবেষণা পদ্ধতির মৌলিক নীতিমালা, গবেষণা দৃষ্টিভঙ্গি ও ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা অর্জন এবং বিশ্ববিদ্যালয়ে গুণগত ও আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণার চর্চা আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। কোর্স ডাইরেক্টর ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (কিউএ) অধ্যাপক ড. মো. শিবলুর রহমান ও প্রোগ্রাম মডারেটর ছিলেন অতিরিক্ত পরিচালক (ইটিএল) জি এম রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী। দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর