মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুভূত হচ্ছে শীতের আগমনি বার্তা। ভোরের কুয়াশা, শিশিরভেজা ঘাস আর হিমেল বাতাসে বদলে যাচ্ছে চারপাশের পরিবেশ। বুধবার সকাল ৯টায় আবহাওয়া অফিস শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আনিস আহমেদ। সব মিলিয়ে শ্রীমঙ্গলের প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
তাপমাত্রা কমে যাওয়ায় চা শ্রমিক ও শ্রমজীবী মানুষের জীবনে শীতের প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে সকাল ও রাতে ঠান্ডার তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। শীতের আগমনে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, চা-শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের ওপর শীতের প্রভাব পড়তে শুরু করেছে।
শীতের আগমন ঘিরে গ্রামগুলোতে খেজুরের রস সংগ্রহ ও ভাপা পিঠাসহ মৌসুমী খাবারের প্রস্তুতি শুরু হয়েছে। শীতের আমেজ ছড়িয়ে পড়েছে প্রকৃতিতে। অন্যদিকে, শীতকে ঘিরে গ্রামাঞ্চলে খেজুরের রস সংগ্রহ এবং ভাপা পিঠাসহ নানা ধরনের শীতকালীন খাবারের প্রস্তুতিও শুরু হয়েছে।
Leave a Reply