বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকিতে দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩২ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১৮ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রূপা রানী দাস (১৬) নামের দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা সুবল চন্দ্র দাস বাদী হয়ে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেছেন।

​অভিযুক্ত হৃদয় চন্দ্র দাস (১৯)—এর বিরুদ্ধে এই অপহরণের অভিযোগ আনা হয়েছে। তিনি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পূর্ব ঝাটরা গ্রামের পরিমল চন্দ্র দাসের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির নিয়মিত ছাত্রী রূপা রানী দাসকে স্কুলে যাওয়া-আসার পথে অভিযুক্ত হৃদয় চন্দ্র দাস দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে কুপ্রস্তাব ও নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ছাত্রীর পরিবারকে জানালে তার বাবা অভিযুক্তকে একাধিকবার নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত বিভিন্ন সময় ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।

​এরই ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টার দিকে ওই ছাত্রী স্কুল থেকে প্রাইভেট শেষে তার বান্ধবী সুমাইয়ার বাসায় যাওয়ার পথে দুমকির আনন্দ বাজারের উত্তর পাশে পৌঁছালে অভিযুক্ত হৃদয় চন্দ্র দাস পূর্বপরিকল্পিতভাবে তাকে জোরপূর্বক একটি অটোভ্যানে তুলে অপহরণ করে নিয়ে যায়। পরে আত্মীয়স্বজনের সাথে পরামর্শ করে থানায় অভিযোগ করে।

​এ বিষয়ে দুমকি থানার অফিসার্স ইনচার্জ মোঃ সেলিম উদ্দীন জানায়, অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ভিক্টোর উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর