বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

সঞ্জীব চৌধুরীর স্মরণে শুক্রবার বনানীতে ট্রিবিউট কনসার্ট

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩২ সময় দেখুন

বাংলা গানের কিংবদন্তি শিল্পী, সুরকার ও গীতিকার সঞ্জীব চৌধুরীর স্মরণে রাজধানীতে আয়োজিত হতে যাচ্ছে ‘হেঁটে গেছি বিরান পথে’ শীর্ষক একটি বিশেষ ট্রিবিউট কনসার্ট। আজব কারখানার উদ্যোগে আগামী শুক্রবার, ২০ নভেম্বর সন্ধ্যা ৭টায় বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে এই আয়োজন অনুষ্ঠিত হবে। ২০০৭ সালের ১৯ নভেম্বর প্রয়াত হওয়া এই শিল্পী গত হওয়ার ১৯তম বছর পূর্তির ঠিক পরের দিন এই সংগীতানুষ্ঠানটি সাজানো হয়েছে। অনন্য কণ্ঠের মতোই গীতিকার হিসেবেও তিনি ছিলেন স্বতন্ত্র। লোকগান ও আধুনিক সংগীতের সংমিশ্রণে তার ভূমিকা বাংলা সংগীতে বিশেষভাবে স্মরণীয়।

কনসার্টে সংগীত পরিবেশন করবেন সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস। তারা সঞ্জীব চৌধুরীর কালজয়ী জনপ্রিয় গানগুলোর পাশাপাশি নিজস্ব মৌলিক গানও দর্শকদের সামনে তুলে ধরবেন। আয়োজকদের মতে, সঞ্জীব চৌধুরীর অনন্য সংগীতবোধকে সম্মান জানানো এবং তার সৃষ্টিশীল কাজগুলোকে নতুন প্রজন্মের শ্রোতাদের মাঝে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। আয়োজকদের ভাষ্য, সঞ্জীব চৌধুরীর গান ও সংগীতভাবনাকে সম্মান জানানো এবং তার সৃষ্টিকে নতুন করে স্মরণ করে বিভিন্ন প্রজন্মের শ্রোতার কাছে পৌঁছে দেওয়াই এই কনসার্টের লক্ষ্য। গান, কবিতা ও জীবনবোধের মিশেলে তিনি রেখে গেছেন নিজস্ব স্বাক্ষর।

দলছুট ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে বাংলা ব্যান্ডের ইতিহাসে সঞ্জীব চৌধুরী নিজের এক স্বতন্ত্র ধারা তৈরি করেছিলেন। তার লেখা ও কণ্ঠে ‘আমি তোমাকেই বলে দেব’, ‘স্বপ্নবাজি’, ‘সমুদ্রসন্তান’, ‘কথা বলব না’ কিংবা ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’-এর মতো গানগুলো আজও শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে। এছাড়া শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ ও ‘তোমার বাড়ির রঙের মেলায়’ গানগুলোকে শহুরে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রেও তার অবদান অনস্বীকার্য। দলছুটের কণ্ঠে শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ এবং ‘তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ’ নতুন প্রজন্মের কাছেও ব্যাপক পরিচিতি পায়।

কনসার্টে অংশগ্রহণের জন্য আর্লি বার্ড টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা এবং সরাসরি অন-স্পট টিকিটের দাম পড়বে ১ হাজার টাকা। আগ্রহীরা বিকাশে পেমেন্টের মাধ্যমে ০১৫১১২৫৯৫২৫ অথবা ০১৩৩৯৭৬২১৭০ নম্বরে টিকিট সংগ্রহ করতে পারবেন। টাকা পাঠানোর সময় রেফারেন্সে নিজের নাম ও অনুষ্ঠানের তারিখ উল্লেখ করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর