বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

নোবিপ্রবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফ্রেশার্স রিসেপশন ও ফেয়ারওয়েল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৭ সময় দেখুন

ক্যাম্পাস প্রতিনিধি-নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ১৭ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৯ম ব্যাচের ফ্রেশার্স রিসেপশন ও ৫ম ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে নোবিপ্রবি বীরশ্রেষ্ঠ শহিদ মো. রুহুল আমিন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ একটি ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ বিভাগ। এ বিভাগের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত, সমৃদ্ধ ইতিহাস ও সাফল্যের দীর্ঘ পরম্পরা। এ মর্যাদা ধরে রাখতে হলে শিক্ষা, গবেষণা, জ্ঞানচর্চা এবং কর্মক্ষেত্রে ধারাবাহিক সাফল্য অর্জন করতে হবে। উপাচার্য আরও বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের শুধু প্রচলিত চাকরির বাজারে নয়, রাষ্ট্রের প্রতিটি স্তরে নিজেদের যোগ্যতা, মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখতে হবে। বিদায়ী এবং নবীন শিক্ষার্থীদের প্রতিই আমার আহ্বান থাকবে পড়াশোনার প্রতি সর্বোচ্চ মনোযোগী হও এবং নিজেদের জ্ঞান ও দক্ষতা বিকাশে সচেষ্ট থাকো। জীবনে বড় কিছু অর্জন করতে হলে প্রথমেই স্বপ্ন দেখতে শিখতে হবে। যে স্বপ্ন দেখতে জানে না, তার পক্ষে স্বপ্ন বাস্তবায়নের পথ তৈরি করাও সম্ভব নয়। বক্তব্যে শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ এবং সেই লক্ষ্য অর্জনে নিষ্ঠা, অধ্যবসায় ও পরিশ্রমের সঙ্গে এগিয়ে যেতে হবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী। এ সময় শিক্ষার্থীদের হাতে বিদায়ী স্মারক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর