বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার প্রস্তুতি: খরচ ও বৃত্তির বাস্তব ধারণা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৮ সময় দেখুন

অনলাইন ডেস্ক, ১৭ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে দক্ষিণ কোরিয়া বর্তমানে একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশল এবং ব্যবসা বিশ্লেষণের মতো আধুনিক বিষয়ে দেশটির শিক্ষা ব্যবস্থা বেশ উন্নত। তবে স্বপ্নের এই দেশটিতে পাড়ি জমানোর আগে টিউশন ফি ও জীবনযাত্রার প্রকৃত খরচের হিসাবটি বুঝে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীরা এখন প্রচলিত গন্তব্যের বাইরেও নতুন দেশ খুঁজছেন। দক্ষিণ কোরিয়া ক্রমশ সেই তালিকার ওপরে উঠছে। টিউশন ফি: বিশ্ববিদ্যালয়ভেদে বড় পার্থক্য। শুধু টিউশন নয়, জীবনযাত্রার ব্যয়ও ধরতে হবে। সিউলের মতো বড় শহরে আবাসনসহ স্থানীয় খরচও আলাদাভাবে যাচাই করা দরকার। শুরুতে দেখার মতো তিন বিশ্ববিদ্যালয়।

টিউশন ফি ও জীবনযাত্রার খরচের হিসাব

কোরিয়া সরকারের ‘স্টাডি ইন কোরিয়া’ পোর্টালের তথ্যমতে, চার বছর মেয়াদি স্নাতক পর্যায়ে গড় বার্ষিক টিউশন ফি প্রায় ৬৮ দশমিক ২ লাখ ওন বা ৬ দশমিক ২ লাখ টাকা। তবে প্রশ্ন একটাই, বাস্তবে কত টাকা লাগে।

তবে বিশ্ববিদ্যালয়ের ধরনের ওপর এই খরচের ব্যাপক তারতম্য দেখা যায়।

জাতীয় বা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বার্ষিক গড় টিউশন ফি প্রায় ৪২ দশমিক ৭ লাখ ওন (৩ দশমিক ৯৩ লাখ টাকা), যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে এই খরচ বেড়ে প্রায় ৭৬ দশমিক ৩ লাখ ওন (৭ দশমিক ০২ লাখ টাকা) পর্যন্ত হতে পারে। জাতীয় বা সরকারি বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর বার্ষিক টিউশন ফি পড়ে প্রায় ৩ দশমিক ৯৮ লাখ টাকা, যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এই খরচ বেড়ে দাঁড়ায় বার্ষিক প্রায় ৭ দশমিক ১২ লাখ টাকায়। প্রকৌশল, প্রাকৃতিক বিজ্ঞান ও গবেষণাগারনির্ভর বিষয়ে খরচ মানবিক বা সামাজিক বিজ্ঞানের চেয়ে বেশি হতে পারে।

ব্যাংকিং চার্জ ও মুদ্রার বিনিময় হারের ওঠানামার কারণে চূড়ান্ত পরিশোধযোগ্য অর্থ কিছুটা ভিন্ন হতে পারে।

টিউশন ফি ছাড়াও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মাসিক জীবনযাত্রার ব্যয় ধরা হয় প্রায় ৭ দশমিক ৫ লাখ থেকে ১০ লাখ ওন।

এতে আবাসন, খাবার, যাতায়াত ও দৈনন্দিন সব খরচ অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ বছরে কেবল জীবনযাত্রার জন্যই একজন শিক্ষার্থীর প্রায় ৮ দশমিক ২৪ লাখ থেকে ১১ লাখ টাকা পর্যন্ত ব্যয় হতে পারে। সব মিলিয়ে, কোনো বৃত্তি না থাকলে একজন শিক্ষার্থীর বার্ষিক প্রাথমিক খরচ ১২ দশমিক ৩৮ থেকে ১৫ দশমিক ১৮ লাখ টাকা পর্যন্ত দাঁড়াতে পারে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়লে এই খরচ ১৫ দশমিক ৫২ থেকে ১৮ দশমিক ৩২ লাখ টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু এগুলো শর্তসাপেক্ষ, সবাই পাবেন এমন নিশ্চয়তা নেই।

বৃত্তি ও খরচ কমানোর সুযোগ

বৃত্তি পাওয়ার ওপর ভিত্তি করে পড়াশোনার মোট খরচে বড় ধরনের পরিবর্তন আসে। যদি কোনো শিক্ষার্থী ৫০ শতাংশ টিউশন ফি ছাড় পান, তবে তার বার্ষিক ব্যয় কমে দাঁড়াবে প্রায় ১০ দশমিক ৩৯ থেকে ১৩ দশমিক ১৯ লাখ টাকায়। আর শতভাগ টিউশন ফি ছাড় পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে বার্ষিক খরচ কেবল জীবনযাত্রার ব্যয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে, যার পরিমাণ আনুমানিক ৮ দশমিক ৪০ থেকে ১১ দশমিক ২০ লাখ টাকা।

কোরিয়া সরকারের গ্লোবাল কোরিয়া স্কলারশিপ (জিকেএস) ২০২৭ সালের স্নাতক প্রোগ্রামের নির্দেশিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এছাড়া পুসান ন্যাশনাল ইউনিভার্সিটি, কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি ও সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানগুলো নিজস্ব মেধাভিত্তিক বৃত্তির সুযোগ দিয়ে থাকে। বিশেষ করে টপিক (TOPIK) ফলাফলের ওপর ভিত্তি করে অনেক ক্ষেত্রে টিউশন ফি মওকুফ পাওয়া সম্ভব। জাতীয় ও সরকারি বিশ্ববিদ্যালয়ের গড় ফি কম হলেও প্রতিটি প্রোগ্রামের ফি এক নয়। ২০২৫ সালের প্রকাশিত ফি ২০২৭ সালের নিশ্চিত ফি ধরা যাবে না। কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি (দেগু): ব্যবসা, আইটি, প্রকৌশল ও বিজ্ঞানে প্রোগ্রাম খোঁজার জন্য বিবেচনাযোগ্য। সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি (সিউল): উচ্চমানের একাডেমিক ও গবেষণাভিত্তিক শিক্ষার জন্য পরিচিত। আগ্রহীদের এখনই যোগ্যতা, বিশ্ববিদ্যালয়ের তালিকা, আবেদনপদ্ধতি ও সময়সীমা দেখে নেওয়া উচিত।

ভর্তি ও ভিসা সংক্রান্ত সতর্কতা

দক্ষিণ কোরিয়ায় ডিগ্রি প্রোগ্রামের জন্য সাধারণত ‘ডি-২’ এবং ভাষা প্রশিক্ষণের জন্য ‘ডি-৪’ ভিসা প্রয়োজন হয়। ভর্তির আবেদনের ক্ষেত্রে প্রোগ্রামটি ইংরেজি মাধ্যমে কি না, বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে কি না এবং বৃত্তির শর্তগুলো কী—এসব বিষয় আগেই নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, খণ্ডকালীন চাকরির ওপর নির্ভর করে টিউশন ফি পরিশোধের পরিকল্পনা করা ঝুঁকিপূর্ণ, কারণ কাজ পাওয়া সবার জন্য নিশ্চিত নয়। এছাড়া কোরিয়ান ভাষা জানা থাকলে দীর্ঘমেয়াদী কর্মজীবনে বাড়তি সুবিধা পাওয়া যায়। তবে ভর্তির সেশন অনুযায়ী শর্ত মিলিয়ে নিতে হবে। বিশ্ববিদ্যালয়ভিত্তিক আবেদন-বিজ্ঞপ্তিও এসেছে। পূর্ণ অর্থায়িত জিকেএসের সুবিধা ও শর্ত আলাদাভাবে দেখতে হবে।

সিদ্ধান্ত গ্রহণের আগে শিক্ষার্থীদের যে বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত

  1. ভিসার আর্থিক প্রমাণ ও নথি প্রস্তুত করার সামর্থ্য কি আছে?
  2. খণ্ডকালীন কাজ না পেলেও পড়াশোনা চালানোর মতো অর্থ কি আছে?
  3. ডিগ্রির পর কর্মজীবন, ভাষাগত প্রস্তুতি ও বিকল্প পরিকল্পনা কি ভেবেছি?

পরিশেষে, কোনো বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট হিসাব ছাড়া এই তথ্যাদি মূলত জাতীয় গড় বা সম্ভাব্য ধারণার ওপর ভিত্তি করে তৈরি। বিমানভাড়া, আবেদন ও ভর্তি ফি, ভিসা প্রসেসিং ও প্রাথমিক সেটআপের খরচ এই হিসাবের অন্তর্ভুক্ত নয়। তাই আবেদনের আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্দেশিকা ও হালনাগাদ তথ্য যাচাই করা একান্ত জরুরি। লেখক: নাজমুল হাসান রাজু, প্রধান নির্বাহী কর্মকর্তা, সিএইচএস এডুকেশন লিমিটেড। ভর্তি প্রতিযোগিতামূলক, বিভাগভিত্তিক টিউশনও আলাদা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর