শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে না দিলে জাহাঙ্গীর ভাইকে দিন : আসিফ মাহমুদের ফেসবুকে দুই পোস্ট

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৮২ সময় দেখুন

ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরপর দুটি পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রথম পোস্টে দুই সপ্তাহের জন্য তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা বলার পর দ্বিতীয় পোস্টে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নাম উল্লেখ করেছেন তিনি। আসিফ মাহমুদের দাবি, তাকে রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনায় দায়িত্ব না দেওয়া হলে জাহাঙ্গীর আলম চৌধুরীকে দেওয়া হোক। তিনি শতগুণ ভালোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন।

রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পোস্ট দুটি দেন আসিফ মাহমুদ।

প্রথম পোস্টে তিনি লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’

এর কিছুক্ষণ পর দেওয়া দ্বিতীয় পোস্টে তিনি লেখেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাকে না দিলেন। তাহলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইকে দিন। শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন, অপারেশন ডেভিল হান্টের কথা মনে আছে?’

দ্বিতীয় পোস্টে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রসঙ্গ টেনে তার দায়িত্ব পালনের সময় পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’-এর কথাও স্মরণ করিয়ে দেন আসিফ মাহমুদ।

উল্লেখ্য, পরপর দেওয়া এসব পোস্টে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে তার অসন্তোষের বিষয়টি উঠে এসেছে। একই সঙ্গে দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে নিজের ও সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর