শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

ল্যাপটপের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার কার্যকর উপায় ও টিপস

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৫ সময় দেখুন

ল্যাপটপ ব্যবহারের সময় চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া বেশ অস্বস্তিকর। কিছু নিয়ম ও অভ্যাসের পরিবর্তন করলে ব্যাটারির ব্যাকআপ যেমন বাড়ানো যায়, তেমনি এর দীর্ঘমেয়াদী স্বাস্থ্যও বজায় রাখা সম্ভব। আসুসের পরামর্শ অনুযায়ী, ব্যাটারির কার্যক্ষমতা ঠিক রাখতে নিয়মিত কিছু সতর্কতা অবলম্বন জরুরি।

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে থাকা এনার্জি সেভার মোড চার্জ সাশ্রয়ে বেশ কার্যকর। এই মোডটি ল্যাপটপের চার্জ ৩০ শতাংশে নেমে এলে স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়, যা দ্রুত চার্জ শেষ হওয়া রোধ করে। তবে কাজের প্রয়োজনে আপনি নিজেও ম্যানুয়ালি এই মোডটি চালু রাখতে পারেন। পাওয়ার সেটিংসে গিয়ে ‘বেস্ট পাওয়ার এফিসিয়েন্সি’ অপশনটি বেছে নেওয়া ভালো। এছাড়া ডিসপ্লের ব্রাইটনেস কমিয়ে রাখা এবং রিফ্রেশ রেট ১২০ হার্জ থেকে কমিয়ে ৬০ হার্জে নামিয়ে আনলে ব্যাটারির ওপর চাপ অনেকটাই কমে যায়।

ওএলইডি ডিসপ্লেযুক্ত ল্যাপটপের ক্ষেত্রে ডার্ক মোড ব্যবহার করা ব্যাটারি সাশ্রয়ের একটি দারুণ উপায়।

ডার্ক মোডে পিক্সেলগুলো পুরোপুরি বন্ধ থাকে বলে চার্জ কম খরচ হয়। অন্যদিকে, ল্যাপটপের সঙ্গে যুক্ত পেনড্রাইভ, এক্সটার্নাল হার্ডড্রাইভ বা মাউসের মতো অপ্রয়োজনীয় পেরিফেরালস কাজ শেষে খুলে রাখা উচিত। ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা ভারী অ্যাপগুলো নিয়মিত বন্ধ করলে মেমোরি ও ব্যাটারি সাশ্রয় হয়। এছাড়া প্রয়োজন না থাকলে ওয়াই-ফাই বা ব্লুটুথ বন্ধ রেখে অ্যারোপ্লেন মোড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

গেমিং ল্যাপটপে ব্যাটারি বাঁচাতে বিভিন্ন অ্যাপের মাধ্যমে সিপিইউ কোর নিয়ন্ত্রণ করা এবং ডেডিকেটেড গ্রাফিকসের পরিবর্তে ইন্টিগ্রেটেড জিপিইউ ব্যবহার করা যেতে পারে। সারাক্ষণ ল্যাপটপ শতভাগ চার্জে প্লাগড-ইন রাখা ব্যাটারির জন্য ক্ষতিকর। এর পরিবর্তে ব্যাটারি কেয়ার মোড চালু করলে চার্জ ৮০ শতাংশে সীমাবদ্ধ থাকে, যা ব্যাটারির আয়ু বাড়াতে ভূমিকা রাখে। সব চেষ্টার পরও যদি ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়, তবে ডায়াগনসিস করে ব্যাটারির প্রকৃত অবস্থা যাচাই করে নেওয়া প্রয়োজন। টেকবার্তার সঙ্গে যোগাযোগ: [email protected]।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর