শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হবে : রিজভী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৭ সময় দেখুন

ঢাকা, ১৩ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হবে। তার (হাসিনা) নিজের থেকে দেশে ফেরার বা প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই।

রিজভী বলেন, ‘১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সালের মতোই ছিল। সেই দুঃশাসন ভেঙে দিয়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে ছাত্র-জনতা।’

চব্বিশের গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন নারী এত রক্ত পান করে দেশ থেকে পালিয়েছে, অথচ তাদের কথা শুনে মনে হচ্ছে সেই নারীকে গিয়ে নিয়ে আসতে হবে।’

রুহুল কবীর রিজভী বলেন, ‘২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের জনগণের লড়াইয়ে ভূমিকা রেখেছিল ৭ নভেম্বর। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াতে শিখেছে ৭ নভেম্বরের বিপ্লব থেকে।’

তিনি বলেন, ‘দেশে গোপনে কৌশলে বাল্যবিবাহ চলছে।’ এসবের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ভারপ্রাপ্ত মহাসচিব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর