ইন্টারন্যাশনাল ডেস্ক, ১২ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে অন্তত ৫০ শতাংশ অর্থ অভিযোজন খাতে বরাদ্দের জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে তিনি এই প্রস্তাব তুলে ধরেন। তিনি স্পষ্টভাবে বলেন, জলবায়ু ঝুঁকির মুখে থাকা দেশগুলোর ক্ষেত্রে ঋণের বোঝা বাড়ানোর বদলে অনুদান ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তা প্রদান করা এখন সময়ের দাবি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব প্রস্তাব তুলে ধরেন। কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি নির্গমন কমানোর উদ্যোগেও সহায়তা দিতে হবে।
সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রী পাঁচ দফা পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
তার প্রস্তাবের মধ্যে রয়েছে, আন্তর্জাতিক অর্থায়নের অর্ধেক অভিযোজন খাতে ব্যয় করা, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ-ত্রাণ বা ডেট-রিলিফ সুবিধা চালু করা, পরিবেশবান্ধব প্রযুক্তিতে উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করা এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা। শিল্পায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতিকে রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে হবে। আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে অন্যতম সম্মুখসারির দেশ, যদিও বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে আমাদের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই সীমিত দায়বদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পরিবেশ সুরক্ষাকে সমান গুরুত্ব দিচ্ছে।
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ পরিচ্ছন্ন উৎস থেকে মেটানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্যারিস চুক্তির সাথে সামঞ্জস্য রেখে নেট জিরো নির্গমনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমানে কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও জোর দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, দেশের পোশাক শিল্প খাতে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত কারখানা রয়েছে। পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা ও বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার জনপ্রিয় করার পাশাপাশি পাটের তৈরি পরিবেশবান্ধব ব্যাগের উৎপাদন বাড়ানো হচ্ছে। একই সঙ্গে কার্বন ট্রেডিংয়ের জন্য একটি জাতীয় কাঠামো তৈরির প্রক্রিয়াও শুরু হয়েছে।
পরিবেশ সুরক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী জানান, পদ্মা ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের পাশাপাশি প্রায় ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন করা হচ্ছে। এর মাধ্যমে বন্যার ঝুঁকি হ্রাস, পানি সংরক্ষণ এবং জলাভূমি পুনরুদ্ধারের পাশাপাশি ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানোর লক্ষ্য অর্জিত হবে। এছাড়াও উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বন পুনর্সৃষ্টির কাজ চলছে। উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগও নেওয়া হয়েছে।
বর্তমান জলবায়ু অর্থায়ন ব্যবস্থাকে অপ্রতুল আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলোর অগ্রাধিকার সেখানে উপেক্ষিত থেকে যাচ্ছে। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির প্রভাবে অর্থনীতি চাপের মুখে পড়ছে, যার সাথে যোগ হয়েছে ঋণ পরিশোধের কঠিন বোঝা। তাই ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে বৈশ্বিক সংহতি জোরদার করার আহ্বান জানান তিনি। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে।
ভাষণের শেষাংশে তারেক রহমান বলেন, জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্যে বিশ্বনেতাদের কাজ করতে হবে। তিনি এবারের সম্মেলন থেকে একটি অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও কার্যকর ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a Reply