বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

গাজায় হাসপাতালে ইসরাইলি হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা ইসলামিক জিহাদের

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২১ সময় দেখুন

গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরাইলি বাহিনীর বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামিক জিহাদ। সংগঠনটি এ হামলাকে সুস্পষ্টভাবে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, এই ভয়াবহ হামলায় অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। ইসলামিক জিহাদের মতে, এই ঘটনা আন্তর্জাতিক আইন, নৈতিকতা ও মানবিক রীতিনীতির চরম লঙ্ঘন।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ইসরাইলের এসব ধারাবাহিক আগ্রাসনের জন্য তারা তথাকথিত পিস কাউন্সিলকে সরাসরি দায়ী মনে করে। এই নিয়ে নাসের হাসপাতালে ইসরাইলি বাহিনীর এটি সপ্তম হামলার ঘটনা।

ইসলামিক জিহাদ আরও অভিযোগ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরাইলি দখলদারিত্বকে রাজনৈতিক ও সামরিকভাবে মদদ দিচ্ছে। এমন দায়মুক্তির নীতিই দখলদার শক্তিকে আগ্রাসন বাড়াতে উৎসাহিত করছে। ফিলিস্তিনিদের ওপর চলমান এই হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর ও দ্রুত পদক্ষেপ নিতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর