বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

বগুড়ায় কর্মস্থলে যাওয়ার পথে পিকআপের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৯ সময় দেখুন

মোঃ রেজাউল করিম, শেরপুর উপজেলা প্রতিনিধি (বগুড়া), ১২ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বগুড়ার শেরপুর উপজেলায় কর্মস্থলে যাওয়ার পথে মাছবাহী একটি পিকআপের নিচে চাপা পড়ে রেজাউল করিম (৪০) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের পৌর শহরের করতোয়া বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে পিকআপের চালকসহ অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন। নিহত রেজাউল উপজেলার বাগড়া চকপোতা গ্রামের বাসিন্দা ছিলেন এবং দুপচাঁচিয়া উপজেলায় অগ্রণী ব্যাংকের একটি শাখায় কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় রেজাউল করিম কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে মহাসড়কের বগুড়ামুখী লেনের পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণহীন মাছবাহী দ্রুতগতির একটি পিকআপ তাঁকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ধাক্কা দেওয়ার পর পিকআপটি সামনে থাকা অপর একটি গাড়িতেও আঘাত করে দুমড়েমুচড়ে যায়। পরে পিকআপটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি গাড়িকে ধাক্কা দেন। দুর্ঘটনায় পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে পিকআপের চালকসহ আহত দুজনকে উদ্ধার করে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাকির হোসেন জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর