বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে এসে শিশুসন্তানসহ ববি শিক্ষার্থীর বোন নিখোঁজ- থানায় জিডি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৮ সময় দেখুন

ক্যাম্পাস প্রতিনিধি-বরিশাল বিশ্ববিদ্যালয়, ১২ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ঘুরতে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিলা জাহান শিমুর বোন সাবিকুন্নাহার (২৭) ও তার শিশু সন্তান লাবিব (৭) নিখোঁজ হয়েছে বলে জানাগেছে। এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বরিশাল বন্দর থানায় প্রাথমিক অভিযোগ (জিডি) করেছে পরিবারটি।

শাকিলা জাহান শিমু বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪) শিক্ষাবর্ষের ফাইনান্স  ও ব্যাংকিং বিভাগের  শিক্ষার্থী।  গতকাল বুধবার (১১ নভেম্বর) আনুমানিক বিকেল ৫ টার দিকে সাবিকুন্নাহার লিজা (২৭) এবং তার ছেলে লাবিব (৭) বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে এসে নিখোঁজ হন বলে জানাগেছে। গতকাল থেকে আজ দুপুর পর্যন্ত তাদের খোঁজ না পেয়ে আজ দুপুরে বরিশাল বন্দর থানায় জিডি করেছে সাকিলা জাহান।

নিখোঁজ সাবিকুন্নাহারের চাচাতো ভাই ও ববি শিক্ষার্থী  মাজহারুল ইসলান সুমন বলেন, ” আমরা এখনো আমার চাচাতো বোন ও তার ছেলেকে খুঁজে পাইনি।  আমরা আমাদের সকল আত্মীয়-স্বজনের সাথেও কথা বলেছি এবং খোঁজ করেছি  কিন্তু তাদের সন্ধান পাইনি। এজন্য আজ দুপুরে আমরা থানায় জিডি করে এসেছি।

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ইসমাইল হোসেন বলেন, “আজ সকালে  হারানো মেয়ে  ও ছেলের  বিষয়ে পরিবারের সাথে আমার কথা হয়েছে। তাদেরকে আমি জিডি করার পরামর্শ দিয়েছি। তারা দুপুরে থানায় এসে  জিডি সম্পন্ন করেছে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর