মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা: শেখ হাসিনার ট্রাভেল পাশ নিয়ে যা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩৫ সময় দেখুন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে দেশটির সঙ্গে আলোচনার মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ কথা জানিয়েছেন। এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তার দেশে ফেরার সুযোগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, সরকার শেখ হাসিনার দেশে আসা ঠেকাতে চায় না। বরং তাকে ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য। তিনি আরও বলেন, শেখ হাসিনা নিজে দেশে ফিরে আসুন অথবা তাকে ধরে নিয়ে আসা হোক, সরকারের উদ্দেশ্য একই। পাসপোর্টের নিষেধাজ্ঞার চেয়েও তার ফিরে আসার বিষয়টি আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ।

উপদেষ্টা আরও জানান, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে যে ধরনের কূটনৈতিক আলোচনা ও আনুষ্ঠানিকতা প্রয়োজন, সরকার তা পালন করবে। তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি হওয়া সত্ত্বেও এখনো বাংলাদেশের নাগরিক। তিনি দেশে ফিরতে চাইলে সরকার কী পদক্ষেপ নেবে, তা পরিস্থিতি সাপেক্ষে বিবেচনা করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা বিভিন্ন নাশকতার অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডকে আগের সরকারের বিরোধীদের দোষারোপ করার রাজনৈতিক সংস্কৃতির সাথে মিলিয়ে দেখা ঠিক হবে না। একটি গণতান্ত্রিক সরকার ও স্বৈরাচারী শাসনের মধ্যে কাজের পার্থক্য থাকা প্রয়োজন। তিনি আরও বলেন, জনগণের কাছে সরকার কোনো ভিত্তিহীন তথ্য উপস্থাপন করবে না। সরকার যে অভিযোগগুলো করছে, তার পেছনে অকাট্য ভিত্তি রয়েছে এবং সরকার নিজেই নিজের কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর