মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

শেখ হাসিনা যত দিন বেঁচে আছেন, তত দিন বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাবেন : তথ্য উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৬ সময় দেখুন

ঢাকা, ০৩ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনা যত দিন বেঁচে আছেন, তত দিন বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাবেন।তবে সরকারের পক্ষ থেকে এসব অপচেষ্টা প্রতিহত করা হবে।

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা শুধু এখন বা ডিসেম্বর পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। ডিসেম্বরের পরও কোনো না কোনো সময় অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে এসব অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘উনাকে (শেখ হাসিনা) হাজার হাজার লোক নিয়ে পালিয়ে যেতে হয়েছে। উনি যত দিন বেঁচে আছেন, উনার এই চেষ্টা চলবে বলে আমরা মনে করি। সরকার এই অপচেষ্টা প্রতিহত করবে।’

এ সময় চলমান শ্রমিক আন্দোলন নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, পোশাকশ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার আগেভাগেই নতুন মজুরি বোর্ড গঠন করেছে। এ কারণে শ্রমিকদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

জাহেদ উর রহমান বলেন, পোশাকশ্রমিকদের মজুরি সাধারণত পাঁচ বছর পরপর পর্যালোচনা করা হয়। ২০০৬, ২০১০, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে ২০২৩ সালের পর ২০২৬ সালে নতুন করে মজুরি বোর্ড গঠনের কথা ছিল না।

তিনি বলেন, ‘জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সহানুভূতিশীল অবস্থান থেকে আগেই মজুরি বোর্ড গঠন করেছে।’

তথ্য উপদেষ্টা আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চলমান ঘটনাগুলোর সঙ্গে সীমান্তের ওপারের সংশ্লিষ্টতার কথা বলেছেন। তাঁর ধারণা, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সক্ষমতা না থাকলেও দলটির কাছে থাকা বিপুল অর্থ ব্যয় করে বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির চেষ্টা থাকতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর