রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

বাড়ির কাছে আরশীনগর : আনন্দনগর একটি অত্যাধুনিক বিনোদন পার্ক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৪২ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১১ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলার ৫ নং মদনখালী ও ৪ নং কুমেদপুর ইউনিয়নের সীমানা প্রান্তের দুই গ্রামের সীমানা জুড়ে অবস্থিত খয়েরবাড়ি ও হাসারপাড়া গ্রামে ৮৫ একর জমিতে স্থাপিত নিভৃত পল্লীতে তিল তিল করে গড়ে ওঠা বিনোদন পার্কটি এখন দিনে দিনে প্রচুর দর্শক প্রিয় হয়ে উঠেছে।

২০০৮ সালের শুরুর দিকে ওই বিনোদন পার্কের পরিকল্পনা মোতাবেক বাস্তবায়ন শুরু করেন পীরগঞ্জের এক সৌখিন কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনবান্ধব নেতা নূর মোহাম্মদ মন্ডল। কঠোর পরিশ্রম ও মেধার ফসল এখন ” আনন্দনগর ” সবার বিনোদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

আনন্দনগর বিনোদন পার্ক কেন্দ্রটি শুরুতেই অব্যবস্থাপনার কারণে কিছু অপ্রীতিকর ঘটনার শিকার হলেও জুলাই/২০২৪ পরবর্তীতে সুষ্ঠু ও নিয়ন্ত্রিত ব্যবস্থাপনায় পরিচ্ছন্ন ভাবমূর্ত্তি ফিরে পেয়েছে। নির্মাণশৈলীতে ভরপুর বিনোদন পার্কের আকর্ষণীয় দর্শণগুলি ব্যাপক দর্শক প্রিয়তা লাভে সক্ষম হয়েছে। দৃষ্টিনন্দন প্রধান ফটকটির আকর্ষণ দর্শণার্থীদের মন শীতল করে দেয়। প্রধান ফটক পেরুলেই অতি মনোরম বাসরলতা ফুল গাছ সকল দর্শকের হৃদয়ে দোলা দেয়। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পিকনিক পার্টির দর্শক প্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। পিকনিক পার্টির জন্য ভিআইপি কর্টেজ, মিনি কনফারেন্স রুম, পুরুষ-মহিলাদের জন্য আলাদা নামাজ বন্দেগীর সুদৃশ্য মসজিদ, মিনি সুইমিং পুল রয়েছে।

আনন্দনগর বিনোদন পার্কে দর্শণার্থীদের জন্য রয়েছে, আর্টিফিশিয়াল কৃত্রিম চিড়িয়াখানা, বিশাল পুকুরের উপরে ক্যাবল কার রাইড, প্যাডল বোট,স্পীড বোট,ব্যাটারী চালিত নৌকা ও সাম্পান।

আরও রয়েছে, আদিম যুগের আজব গুহা, আইসল্যান্ড,ওয়ান্ডার হুইল,জীপ চর্কি,মেরী গ্রাউন্ড, মিনি ট্রেন, সুপার দোলনা,সৌরজগত ও বিমান ঘূর্ণি। দর্শক চলাচলের জন্য রাস্তাগুলি পার্কিং টাইলস্ দিয়ে আকর্ষণীয় করে নির্মাণ করা হয়েছে। বিনোদন পার্কের ভেতরে বিভিন্ন ফুল ও ফল গাছের সমারোহে নজরকাড়া সৌন্ধর্য হৃদয় শীতল করে দেয়। ছায়াঘেরা পার্কটিতে সর্বত্রই বসার জন্য আকর্ষণীয় সুব্যবস্থা রয়েছে। বিনোদন পার্কের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ম্যানেজার ও সহঃ ম্যানেজার গোলাম মোস্তফা ও বকুল মিয়ার নিবিড় তদারকীতে বিনোদন পার্কটি সর্বদা পরিচ্ছন্ন ভাবমূর্ত্তি ধরে রেখেছে।

ফুলে ফুলে শোভা পাচ্ছে বিনোদন পার্কের প্রতিটি রাস্তার দুই ধারে। প্রধান ফটকের উভয় পার্শ্বে ও পার্ক নিয়ন্ত্রিত অফিস কক্ষ সিসি ক্যামরা দ্বারা নিয়ন্ত্রিত। অদূর ভবিষ্যতে পুরো বিনোদন পার্কটি সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানালেন ব্যবস্থাপকদ্বয়। বিনোদন পার্ক কেন্দ্র আনন্দনগর তার নিজস্ব পরিপূর্ণতায় বিকশিত হচ্ছে দিনের পর দিন। বাড়ছে নিরাপত্তা ও পরিপূর্ণ দর্শকপ্রিয়তা। একবারের জন্য হলেও ঘুরে আসুন মনোরম ও সৌন্ধর্য মন্ডিত সুশোভিত বিনোদন কেন্দ্র আনন্দনগরের পরশ থেকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর