অনিবার্য পরিস্থিতির কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নির্ধারিত দুটি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত হওয়া ফ্লাইট দুটির নম্বর হলো বিজি৩৩৯ ও বিজি৩৪০। শনিবার (১০ অক্টোবর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।ফ্লাইট স্থগিতের কারণে সংশ্লিষ্ট যাত্রীদের বিমানবন্দর অভিমুখে যাত্রা না করার জন্য অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। এছাড়া, ওই ফ্লাইট দুটির সময়সূচি পরিবর্তন অথবা বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য আগামীকাল ১১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস দুঃখ প্রকাশ করেছে।
অনিবার্য পরিস্থিতির কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নির্ধারিত দুটি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত হওয়া ফ্লাইট দুটির নম্বর হলো বিজি৩৩৯ ও বিজি৩৪০। শনিবার (১০ অক্টোবর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।
ফ্লাইট স্থগিতের কারণে সংশ্লিষ্ট যাত্রীদের বিমানবন্দর অভিমুখে যাত্রা না করার জন্য অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। এছাড়া, ওই ফ্লাইট দুটির সময়সূচি পরিবর্তন অথবা বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য আগামীকাল ১১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস দুঃখ প্রকাশ করেছে।
Leave a Reply