সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

ট্রাম্পের আশ্বাসে ভরসা নেই, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২২ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১০ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগামী মাসের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো ধরনের হামলা না চালানোর যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বিশ্বাস করছে না তেহরান। সংঘাতের প্রবল আশঙ্কায় ইরান এখন থেকেই সামরিক প্রস্তুতি নিতে শুরু করেছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পরীক্ষা করা হচ্ছে। সেই সাথে চলছে ব্যাপক সামরিক মহড়া। ইরানের সংবাদপত্র আল-ওয়েফাকের প্রধান সম্পাদক মোখতার হাদ্দাদ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন। তিনি স্পষ্ট করেন, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের ওপর ভিত্তি করে ইরান নিজেদের সামরিক পরিকল্পনা সাজাচ্ছে না।

ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে গুরুত্ব না দেওয়ার পেছনে ইরানের গভীর আস্থার সংকট কাজ করছে। মোখতার হাদ্দাদের মতে, মার্কিন প্রেসিডেন্টের যেকোনো সময় নিজের অবস্থান বদলে ফেলার অতীত রেকর্ড রয়েছে। অতীতে ইতিবাচক আলোচনা চলাকালেও তিনি তা নষ্ট করতে দ্বিধাবোধ করেননি। তাই সরকার ও দেশটির সামরিক বাহিনী ট্রাম্পের এই ‘নির্বাচনকেন্দ্রিক’ বক্তব্যকে কৌশলগত বিবেচনায় খুব একটা পাত্তা দিচ্ছে না।

ইরানি কর্তৃপক্ষের আশঙ্কা, ডনাল্ড ট্রাম্পের শাসনামলে আগামী দুই বছর দেশটিকে নানামুখী চাপ ও সংঘাতময় পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে। কোনো সমঝোতা অর্জিত হলেও তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা দেখছে না তেহরান। এই বাস্তবতাকে মাথায় রেখে ইরান স্বল্পমেয়াদি সংঘাত মোকাবিলার পাশাপাশি দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্যও নিজেদের প্রস্তুতি গুছিয়ে রাখছে। ধারাবাহিক প্রতিকূলতার মুখে টিকে থাকতে তেহরান এখন যেকোনো পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানান এই সম্পাদক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর