সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

বিশ্ব শিক্ষক দিবসে রংপুর জেলা পর্যায়ের গুণী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৮ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২২ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আগামি ৫ অক্টোবর/২০২৬ খ্রি. বিশ্ব শিক্ষক দিবস। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশে গুণী শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা মোতাবেক রংপুর জেলার গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন পীরগঞ্জ উপজেলার কুমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির যুগ্ন- সাধারণ সম্পাদক শিক্ষকনেতা মো. রফিকুল ইসলাম।

পীরগঞ্জ উপজেলার ৯ নং পীরগঞ্জ ইউনিয়নের মকিমপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান রফিকুল ইসলামের পিতা মরহুম নূরুল ইসলাম একজন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ছিলেন। ছাত্রজীবনে রফিকুল ইসলাম ছিলেন অত্যন্ত মেধাবী ও বিচক্ষণ। চাকুরী জীবনের শুরু থেকেই শিক্ষক সংগঠনের বিভিন্ন পর্যায়ে অতি দক্ষতার সাথে নেতৃত্বদানকারী রফিকুল ইসলাম ছিলেন সকল সহকর্মীদের আস্থার প্রতীক। বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিতে গিয়ে অনেক ব্যস্ত সময় পার করেন রফিকুল ইসলাম। পরিচ্ছন্ন ও নির্মোহ স্বভাবের কারণে তিনি সবার কাছে অতি প্রিয় পাত্র বলে জানা গেছে। অত্র এলাকার শিক্ষকদের নিকট থেকে জানা যায়, রফিকুল ইসলামের নিঃস্বার্থ নেতৃত্বের কারণে সকল সহকর্মীরা তাঁর ওপর ভরসা করে নির্ভরতার আস্থা রাখতে দ্বিধা করেন না। গুণী শিক্ষক রফিকুল ইসলামের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন ও প্রাণঢালা অভিনন্দন জানান এলাকাবাসী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর