আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২২ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৫ নং কাবিলপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণায় শীর্ষ জনপ্রিয়তায় এবারের নতুন মুখ ছোটকূয়া গ্রামের সহজ-সরল প্রার্থী শফিকুজ্জামান প্রধান সোহেল। সম্প্রতি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, গ্রামে-গঞ্জে ব্যাপক নির্বাচনী হাওয়া বইছে, পিছিয়ে নেই ১৫নং কাবিলপুর ইউনিয়ন। পোস্টার,ফেস্টুনে ছেয়ে গেছে রাস্তা ঘাট ও বড় বড় গাছে শোভা পাচ্ছে রকমারী প্রচারণা। ওই ইউনিয়নে ইতোমধ্যেই ইউপি চেয়ারম্যান পদের জন্য বেশ কিছু প্রার্থীর নাম আলোচনায় এলেও আলোচনার শীর্ষে রয়েছেন শফিকুজ্জামান প্রধান সোহেল। তিনি তাঁর নিজ যোগ্যতাবলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।
শফিকুজ্জামান প্রধান সোহেল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোটকূয়া গ্রামের সর্বজন পরিচিত সাবেক সাব রেজিস্টার পিতাঃ মরহুম খায়রুজ্জামান প্রধান ও মাতাঃ মোছা. শাহানা বেগমের দ্বিতীয় পুত্র। জানা গেছে, মরহুম খায়রুজ্জামান প্রধান সর্বশেষ জেলা রেজিস্টার হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি তাঁর পরিবার পরিজন নিয়ে ঢাকার মোহাম্মদপুরে নিজ বাড়িতে দীর্ঘ ৩০ বছর যাবৎ বসবাস করছেন বলে জানা যায়। শফিকুজ্জামান প্রধান সোহেল পিতামাতার দ্বিতীয় সন্তান। বড় সন্তান সাইদুজ্জামান প্রধান শাহীন ঢাকায় একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। একমাত্র বোন গৃহীনি।
ব্যক্তিগত জীবনে শফিকুজ্জামান প্রধান সোহেল একজন ব্যবসায়ী। ঢাকায় তিনি গাড়ির ব্যবসায় সফলতা অর্জন করেছেন,পাশাপাশি শেয়ার ব্যবসা করেও অনেক সাফল্য অর্জন করেন। তিনি তাঁর নিজ গ্রাম ছোটকূয়ায় মাছের প্রজেক্ট করেছেন। তাঁর তিন সন্তানের মধ্যে বড় ছেলে মুত্তাকি রিফাত বিন জামান সিটি ব্যাংকের অফিসার,দ্বিতীয় মেয়ে নামিরা জামান জারা দশম শ্রেণী ও ছোট মেয়ে সুমাইয়া জামান অরোরা অস্টম শ্রেণীতে অধ্যায়নরত। স্ত্রী ফারজানা আক্তার গৃহীনি।
এলাকাঘুরে জানা গেছে, শফিকুজ্জামান প্রধান সোহেল এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। সে মোতাবেক প্রতিটি গ্রাম,পাড়া,মহল্লায় নির্বাচনী ফেস্টুন শোভা পাচ্ছে। জনপ্রিয়তার শীর্ষে থাকা সোহেল সবার সাথে মিলেমিশে তাঁর নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন সবার আন্তরিক ভালবাসা ও বিশ্বস্ততা নিয়ে।
Leave a Reply