আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৪ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ পৌরসভার গাড়াবেড় গ্রামে রাস্তা নির্মাণ কাজে বাঁধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। গাড়বেড় গ্রাম থেকে বড়বিলার শাহ্ ঈসমাইল গাজী (রঃ) এর মাজারগামী ৭৭৫ মিটার রাস্তার কাজের ৪০০ মিটারের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ৩৭৫ মিটার অংশে কাজের সময় স্থানীয় আব্দুল কাইউম এর পুত্র আনারুল ইসলাম
তাঁদের জমির অংশ দাবি করে রাস্তার মাঝখানে খুঁটি পুঁতে দিয়ে সংশ্লিষ্ঠ ঠিকাদারের নিকট মোটা অংকের চাঁদা দাবি করেন। চাঁদা প্রদানে অস্বীকার করলে ঠিকাদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং কাজে বাঁধা দিয়ে বাঁশের খুঁটি রাস্তার মাঝখানে পুঁতে দেন বলে এলাকাবাসী জানান।
গাড়াবেড় গ্রামের আব্দুর রহমান চৌধুরীর পুত্র শাহানুর চৌধুরী জানান, আমাদের গ্রামবাসী সবাই একজোট হয়ে রাস্তা নির্মাণে সহযোগিতা করেছি। একমাত্র আনারুল ইসলাম ওই উন্নয়ন কাজে বাঁধা দিয়ে যাচ্ছেন,এ ব্যাপারে আমরা সকল গ্রামবাসী সুষ্ঠু সমাধান আশা করছি। মো. আব্দুল মিয়ার পুত্র আলমগীর হোসেন, আব্দুল কাদের চৌধুরীর পুত্র সাদেকুল ইসলাম জানালেন একই কথা। উন্নয়ন কাজে বাঁধা দেয়া ব্যক্তির শাস্তির দাবি করেন গ্রামবাসী। রাস্তা নির্মাণ কাজে বাঁধা প্রদানের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মো. রাসেল মিয়া জানান,” বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা চলছে,শিঘ্রই একটা সমাধানের আশা করছি।” এ ব্যাপারে পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে রাস্তাটির কাজ চালু করার জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন।
Leave a Reply