মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২৪ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে নামাজের সেজদায় মৃত্যুবরণকারী হাফেজ মুহাম্মদ আতাউল্লাহর পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। সোমবার (২৪ আগস্ট) সকালে তাঁর কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয়।
ইউএনও জানান, মানবিক সহায়তার অংশ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে ৬হাজার টাকা ও ২বান্ডিল ঢেউটিন অনুদান দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট ভোরে পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার জামে মসজিদে ফজরের সুন্নত নামাজ আদায়রত অবস্থায় সেজদায় গিয়ে ইন্তেকাল করেন হাফেজ আতাউল্লাহ। দ্বিতীয় রাকাতে সেজদায় যাওয়ার পর দীর্ঘ সময়েও না ওঠায় মুসল্লিরা কাছে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।
হাফেজ আতাউল্লাহ দুমকি উপজেলার মাওলানা আব্দুস সালামের একমাত্র ছেলে এবং প্রায় দেড় বছর ধরে ওই মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর নম্র আচরণ ও ধর্মীয় অনুশীলনের কারণে এলাকায় তিনি ছিলেন সবার কাছে প্রিয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
চেক প্রদানকালে মরহুমের পিতা মাওলানা আঃ সালাম, স্ত্রী, দু’ শিশু সন্তান উপস্থিত ছিলেন।
Leave a Reply