মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করা ও সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে : আইনমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৯ সময় দেখুন

ঢাকা, ২৪ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করা ও সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে। জনগণ যেন নির্ভয়ে কথা বলতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

আইনমন্ত্রী বলেন, গত ছয় মাসে একটি গুমের ঘটনা ঘটেছে। আরো তিনটি ঘটনার তদন্ত চলছে। গুমের বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছে।

মিথ্যা মামলা হচ্ছে না—এ কথা বলা যাবে না। তবে সরকার এ বিষয়ে সতর্ক রয়েছে।

মানবাধিকার ও গুম প্রতিরোধ আইন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আইনে কিছু জটিলতা থাকায় যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সংশোধনের পর তা সংসদে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধান যত দিন থাকবে, তত দিন প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

তবে সংশ্লিষ্ট কমিটির প্রস্তাব ও নামগুলো এখনো পাওয়া যায়নি। আইনমন্ত্রী বলেন, আমরা সামনে এগিয়ে যেতে চাই, পেছনে যেতে চাই না। আমাদের ভুল হতে পারে, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা জুলাই সনদের পথ ধরেই এগোতে চাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর