সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২ সময় দেখুন

চট্টগ্রাম, ০৯ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকেল সোয়া ৪টায় চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় তাদের সাক্ষাৎ হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকেল সোয়া ৪টায় চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় তাদের সাক্ষাৎ হয়।

বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন দুই নেতার সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হুজুরের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করেছেন। তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিন আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় পৌঁছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান শিক্ষা প্রতিষ্ঠানটির মহাপরিচালক মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি প্রধানমন্ত্রীকে অতিথি কক্ষে নিয়ে যান, সেখানে

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর, হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান।

এর আগে সরকারপ্রধান বাঁশখালী হেলিকপ্টার যোগে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন। পরে সড়কপথে বাবুনগর মাদ্রাসায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় সড়কের দুই ধারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে ক্ষুদে শিক্ষার্থীদের কাছে ছুটে যান এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে মতবিনিময় সভায় অংশ নেন। এতে হেফাজতের আমির মুহিব্বুল্লাহ সভাপতিত্ব করেন।

বাবুনগর মাদ্রাসার অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পাশের উপজেলা হাটহাজারীতে যাবেন। সেখানকার আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন সরকারপ্রধান।

এর আগে দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা অনুষ্ঠানে যোগ দেন তিনি। আর সকালে কক্সবাজারের মহেশখালীর মাতাবাড়ীর গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন সরকারপ্রধান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর