শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

জামায়াত ক্ষমতায় যেতে হলে অন্তত ১০ বছর তাদের বিরোধী দলে থাকতে হবে : প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২১ সময় দেখুন

ঝিনাইদহ, ০৭ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা সম্প্রতি সচিবালয়সহ বিদেশি অতিথিদের সামনে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে ‘মব’ সৃষ্টি করছেন। তারা এক সপ্তাহের মধ্যে সরকারের পতন ঘটাতে চায়। তাদের এই মব সৃষ্টির সুযোগ নিয়ে পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার অপচেষ্টা করতে পারে। জামায়াতকে মনে রাখতে হবে, তারা স্বাধীনতা বিরোধী শক্তি; এভাবে কোনোদিন দেশের ক্ষমতায় যাওয়া যায় না। ক্ষমতায় যেতে হলে অন্তত ১০ বছর তাদের বিরোধী দলে থাকতে হবে।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এখন নিষিদ্ধ রাজনৈতিক দল। তাদের আর দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। তবে জামায়াত ও এনসিপি যেভাবে মব সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে, তা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের ফেরার পথ সহজ করে দিচ্ছে। বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরানোর অপচেষ্টা ভুল প্রমাণিত হবে। বিএনপি ক্ষতিগ্রস্ত হলে অন্য দলগুলোও রেহাই পাবে না, আবারও ফ্যাসিবাদী দমন-পীড়ন নেমে আসবে।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে বিএনপি প্রার্থী দিয়েছে। এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যরা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর ওপর দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী তার মেধা, যোগ্যতা, বিচক্ষণতা ও দূরদর্শিতা দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জামায়াত ও এনসিপি জাতীয় নির্বাচনে পরাজয়ের ভয়ে রাষ্ট্রপতি নির্বাচনেও প্রার্থী দিচ্ছে না। আমরা চাই, তারাও প্রার্থী দিক। এটিই গণতন্ত্রের সৌন্দর্য।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান শেখর, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর