সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

রংপুরের পীরগঞ্জে মৎস্য বিভাগের অভিযানে ৬৫টি কারেন্ট জাল জব্দ : প্রকাশ্যে অগ্নিভষ্ম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৪ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০৩ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৬৫টি কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার ১০ নং শানেরহাট ইউনিয়নের রাউতপাড়া এবং ৩নং বড় দরগাহ্ ইউনিয়নের ভগবানপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ব্যবহৃত ৬৫টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা অনুযায়ী জনসম্মুখে জব্দকৃত সব জালে অগ্নি সংযোগ করে ভষ্ম করা হয়। অভিযান পরিচালনা করেন পীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কাওসার হোসেন। এ সময় উপজেলা মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে অভিযানে অংশগ্রহণ করেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কাওসার হোসেন বলেন, “কারেন্ট জালের ব্যবহার দেশের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর। এ ধরনের জাল নির্বিচারে মাছের পোনা ও ছোট মাছ নিধন করে, যা ভবিষ্যতে মাছের উৎপাদন কমিয়ে দেয়। তাই মৎস্যসম্পদ সংরক্ষণ এবং আইনের যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও জানান, টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণে সকলের সহযোগিতা অত্যন্ত জরুরি। এজন্য জেলেদের সচেতন হওয়ার পাশাপাশি নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর