মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকিতে মতবিনিময়, বৃক্ষরোপণ ও হাসপাতাল পরিদর্শন-সফরের প্রথম দিনেই ব্যস্ত আলতাফ হোসেন চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩৬ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০২ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালী-১ আসনের সাংসদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী তার ৭ দিনের সফরের প্রথম দিনেই দুমকিতে মতবিনিময় সভা, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

আজ রোববার সকাল সাড়ে ১০টায় দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই যোদ্ধা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন চৌধুরী এমপি।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার। সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা মো. মতিউর রহমান দিপু।

এ সময় তিনি কৃষি বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং উপজেলার পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বক্তারা দলীয় ঐক্য সুদৃঢ় করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং নিয়মিত কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জুলাই যোদ্ধা ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সংগঠনকে আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর