শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

পবিপ্রবিতে নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৫০ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২৪ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষক অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান ও অধ্যাপক ড. মো. মামুন অর রশীদ পৃথক দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) পবিপ্রবি ইউনিট ও জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট) যৌথভাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক ও পবিপ্রবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সাংগঠনিক সম্পাদক এবং ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে নবনিযুক্ত পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশীদকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পবিপ্রবির দুই শিক্ষক দক্ষিণবঙ্গের দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত। তাদের নেতৃত্বে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর