সোমবার, ০১ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

প্রথমবারের মতো ভয়ংকর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ডার্ক ঈগল’ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০৮ সময় দেখুন

মোহাম্মাদ নাদের-যুক্তরাষ্ট্র প্রতিনিধি (ইউএসএ), ১০ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): প্রথমবারের মতো অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘ডার্ক ঈগল’ বিদেশের মাটিতে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় অনুষ্ঠিত একটি বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানো হয়েছে।

‘ডার্ক ঈগল’ নামে পরিচিত এই হাইপারসনিক অস্ত্র শব্দের গতির পাঁচ গুণেরও বেশি গতিতে উড়তে পারে। এটি প্রায় ১ হাজার ৭২৫ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এই ক্ষেপণাস্ত্রের বিশেষ বৈশিষ্ট্য হলো, মাঝ আকাশে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে শত্রুর রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একে শনাক্ত করা বা ঠেকানো খুব কঠিন।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দ্রুত উন্নত অস্ত্র মোতায়েনের সক্ষমতা দেখাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বার্তাও দিয়েছে। সূত্র : আল আরাবিয়া

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর