বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

বিস্ফোরণে কেঁপে উঠেছে কাতারের রাজধানী দোহা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৩৯ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৫ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিস্ফোরণে কেঁপে উঠেছে কাতারের রাজধানী দোহা। দেশটিতে আবারও হামলা চালিয়েছে ইরান। এর ফলে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (০৬ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে। রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর এ তথ্য জানানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, কাতারের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয়ভাবে আকাশে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে আটকে দিতে সক্রিয় হয়েছে। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, দোহার আকাশে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে মধ্যপ্রাচ্যের আরেক গোষ্ঠীর ওপর হামলা শুরু করেছে ইরান। দেশটি জানিয়েছে, প্রতিবেশী দেশ ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে কুর্দি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। একই সঙ্গে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোর ওপর ১৯তম দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে।

বৃহস্পতিবার (০৫ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই অভিযানে ইরানবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে ঠিক কোন স্থানে হামলা চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম সীমান্ত দিয়ে প্রবেশের পরিকল্পনা করছিল এমন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এতে তাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের উত্তরাঞ্চলের সুলাইমানিয়া প্রদেশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আরাবাত, জারকুইজ ও সুরদাশ এলাকার কাছে অন্তত চারটি বিস্ফোরণ ঘটেছে। ধারণা করা হচ্ছে, হামলার লক্ষ্য ছিল ইরানি কুর্দি সশস্ত্র সংগঠন কমালার সদর দপ্তর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর