শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

১০ বোতল ভারতীয় তৈরি FAIRDYLসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) এর বিশেষ অভিযানে ১০ (দশ) বোতল ভারতীয় তৈরি FAIRDYLসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) গভীর রাতে আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৯/০২/২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ২৩:৩০ ঘটিকায় আশুলিয়া থানার পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মোঃ কামরুজ্জামান (৪০) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কালিগঞ্জ এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ এরফান আলী এবং মাতা মোছাঃ পানছাহার বেগম। বর্তমানে তিনি আশুলিয়া থানাধীন আর-ইবি রোড, পল্লী বিদ্যুৎ এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ১০ (দশ) বোতল ভারতীয় তৈরি FAIRDYL উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ০৬ (ছয়)টি মামলা রয়েছে। তিনি একজন চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে তারা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর