শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

মাদারীপুরের ডাসারের ম্যালকাই এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ সময় দেখুন

মাদারীপুর, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করে ইমরান পরিবহনের একটি বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের ম্যালকাই এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে আসা বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি, সংঘর্ষের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় এখন যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর