বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেট ভেঙে দেব, এই মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হতে পারবে না : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ সময় দেখুন

ঢাকা, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেট ভেঙে দেব। এই মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হতে পারবে না। কারো চাপে কোনো কাজ হবে না। মানুষের কল্যাণে কাজ করব। দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় করাই আমার প্রথম কাজ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমার কোনো লোভ ও পিছুটান নেই। স্বাস্থ্য খাতে জনবল সংকট আছে কিনা জানি না। থাকলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বাস্থমন্ত্রী বলেন, ডাক্তারদের ৯টার অফিস ১২টায় গেলে হবে না। সাতদিনের মধ্যে হাসপাতালগুলোতে ভিজিট শুরু করব। এক মাসের মধ্যে ডাক্তারদের কর্মস্থলে সঠিক সময়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করব।

তিনি বলেন, স্বাস্থ্যকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। স্বাস্থ্য খাতের আস্থাহীনতার কারণে যে বিদেশে যায় তা না। এ ক্ষেত্রে মান বৃদ্ধি করতে হবে। সেটা করলে মন্ত্রী-এমপিরাসহ সাধারণ মানুষের বিদেশে চিকিৎসা নেয়ার প্রবণতা কমবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমার কিছু হলেই যেন বিদেশ যেতে না হয়, সেই চেষ্টা করব। একবারে জটিল কিছু; যার চিকিৎসা নেই, সে ক্ষেত্রে গেলেও দেশেই সর্বোচ্চ চেষ্টা করবো। এ ছাড়াও স্বাস্থ্য খাত নিয়ে বিএনপির ৩১ দফা ও ইশতেহার নিয়ে কাজ করব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর