ঢাকা, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব পরিদর্শন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের ন্যায্য দাবি ও পেশাগত সমস্যার সমাধান ছাড়া দেশের গণমাধ্যমের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে দুই মন্ত্রী ক্লাবে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে চা-চক্রে অংশ নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া শোনেন। এ সময় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-এর মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-এর সভাপতি শহিদুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য বেতন-ভাতা, কাজের পরিবেশ ও স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, সাংবাদিকদের অধিকার সুরক্ষিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
Leave a Reply