বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

রমজান সামনে রেখে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ সময় দেখুন

ঢাকা, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রমজান সামনে রেখে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ দিয়েছেন।

বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, জনগণের বিপুল সমর্থনের প্রতিদান হিসেবে সরকারকে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে—এ কথা প্রধানমন্ত্রী সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন। মন্ত্রী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের স্বজনপ্রীতি ও যেকোনো ধরনের প্রভাবমুক্ত থেকে কাজ করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, রমজানকে ঘিরে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, সেহরি-ইফতার ও তারাবির সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড কার্যক্রম দ্রুত দৃশ্যমান করার বিষয়েও আলোচনা হয়েছে।

এ ছাড়া ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারের বিশেষ উদ্যোগ নেওয়ার ঘোষণার বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

নুরুল হক নুর আরও বলেন, দেশের শ্রমবাজারের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যনির্ভর। অতীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে বিভিন্ন কারণে অনেক ক্ষেত্রে সেই শ্রমবাজারে স্থবিরতা এসেছে। এ পরিস্থিতিতে শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে বলে তিনি মত দেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীও প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।

তিনি আরও জানান, সরকার শিগগিরই ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর