আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে আজ বুধবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
পীরগঞ্জে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রণিক মিডিয়ার সাংবাদিকদের উদ্দেশ্যে উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মওলানা মো. মিজানুর রহমান এক লিখিত বিবৃতিতে বলেন, ১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধ ও ২৪ জুলাই গণ অভ্যুত্থানকে সম্মান জানিয়ে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪-রংপুর,৬- পীরগঞ্জ আসনে ১১৩ টি ভোট কেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং অফিসার গণের স্বাক্ষরিত ফলাফল সীট সাংগঠনিক ভাবে আমরা সংগ্রহ করি।
একই দিন রাতে যথাক্রমে পীরগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছা. পপি খাতুন, ও রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. এনামুল আহসানের অফিসে প্রচারিত ও স্বাক্ষরিত ফলাফল সীট সংগ্রহ করি। পাশাপাশি কেন্দ্রিয় নির্বাচন কমিশন, ঢাকা হতেও ঘোষণা কৃত ফলাফল সীট সংগ্রহ করেছি। গত ১৩ ফেব্রুয়ারি রংপুর রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রকাশিত সরকারি গেজেট প্রকাশিত হয়। সকল ফলাফল সীটে ২৪-রংপুর, ৬-পীরগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়ি পাল্লা প্রতীকের জনাব মো. নুরুল আমীনকে এমপি হিসেবে ঘোষণা করা হয়।
গত ১৭ ফেব্রুয়ারি সরকারি ব্যবস্থাপনায় জাতীয় সংসদে রাষ্ট্রীয় ভাবে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ সম্পন্ন হয়। কিন্তু কোন মহলের মিথ্যা প্ররোচনায় পীরগঞ্জ বাসীকে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর। বরং তিনি পীরগঞ্জের সকল জনসাধারণ কে মতপার্থক্য ভুলে এই আসনের সার্বিক উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেছেন। প্রেস ব্রিফিং শেষে আসন্ন পবিত্র রমাদান উপলক্ষে একটি স্বাগত মিছিল পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে বাজার মনিটরিং-এর দাবি জানানো হয়।
Leave a Reply