মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসেবে তারেক রহমানকে বাংলাদেশ খেলাফত মজলিসের অভিনন্দন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ সময় দেখুন

ঢাকা, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসেবে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

দলটির নেতারা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে দেশে দায়িত্বশীল, স্থিতিশীল ও জনমুখী রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে এবং গণভোট-উত্তর ঘোষিত জুলাই সনদ বাস্তবায়নে দলীয় এজেন্ডার পরিবর্তে সুনির্দিষ্ট বিষয়ে জনগণের সরাসরি রায়কে প্রাধান্য দেওয়া হবে।

এ সময় ঢাকা-১৩ (মুহাম্মাদপুর-আদাবর-শেরেবাংলা নগর) আসনের নির্বাচনী ফলাফল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন নেতারা। তাদের অভিযোগ, পরিকল্পিত ও সুসংগঠিত ফলাফল কারচুপির মাধ্যমে দলের আমির কে পরাজিত ঘোষণা করা হয়েছে।

সংগঠনের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, মুফতি সাঈদ নূর, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা কোরবান আলী কাসেমি, মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা শরীফ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা নিয়ামতুল্লাহ, মাওলানা মুহসিনুল হাসান, মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, নব নির্বাচিত সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ ও মাওলানা হানাজালাসহ নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর