মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি : ধন‍্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ সময় দেখুন

ঢাকা, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এনসিপির পক্ষে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।

এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এনসিপির এ সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল। আজকে সেই বিশ্বাস পূর্ণতা পেল। জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেল। এই মহতী কাজে অংশগ্রহণের জন্য এনসিপিকে ধন্যবাদ।’

তিনি বলেন, ‘এই দলিল যেন, নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়তে প্রতিটি পদে পদক্ষেপ রাখে। তার জন‍্য প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সংসদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সবার সামনের দিনগুলোতে শুভ হোক।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার শপথগ্রহণ করবেন। আমরা একইসঙ্গে দুটো শপথগ্রহণ করতে যাচ্ছি। আমাদের ওপর দেশের মানুষ যে আস্থা রেখেছেন, আমরা তা বাস্তবায়ন করব।’

তিনি আরও বলেন, ‘জুলাই সনদে সবার শেষ স্বাক্ষর করলেও এই সনদ বাস্তবায়নের জন‍্য আমরা ছিলাম সর্বোচ্চ তৎপর।’

এনসিপির প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন ও জহিরুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর