মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

রংপুরের পীরগঞ্জে সীলমারা ব্যালট উদ্ধার : পরিদর্শনকালে ইউএনও’র গাড়ী ভাংচুর

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলার ৬নং টুকুরিয়া ইউনিয়নের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচনের চারদিন পর সীলমারা বৈধ ব্যালট পেপার উদ্ধার হয়েছে আজ। বিবরণে প্রকাশ- সম্প্রতি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলো। নির্বাচনের চারদিন পর আজ ১৬ ই ফেব্রুয়ারি সোমবার ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয় খুললে তালাবদ্ধ শ্রেণীকক্ষ ঝাড়ু দিতে গিয়ে আলমারীর নীচ থেকে বেরিয়ে এলো সীলমারা দু’টি ধানের শীষের ও চারটি গনভোটের ব্যালট পেপার সহ দু’টি সীলমোহর।হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদের উপস্থিতিতে ওই ব্যালট পেপার উদ্ধার হয়।

ঘটনা জানাজানি হলে প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পপি খাতুন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ হলে অফিসার ইন চার্জ মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ইতোমধ্যে ঘটনাস্থলে হাজার মানুষের উপস্থিতি বিক্ষোভে রুপ নেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা বিদ্যালয় কক্ষ অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। সন্তোষজনক কোন জবাব না পেয়ে উত্তেজিত জনতা এক পর্যায়ে লাঠিসোটা ও স্থানীয় মহিলারা ঝাড়ু নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। ওই সময় উত্তেজিত জনতা ইউএনও’র গাড়ি ভাংচুর করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন আজ সন্ধ্যায় এক প্রেস ব্রিফিং করবেন বলে প্রেসক্লাবেরর সাংবাদিকদের জানান। পরবর্তীতে অজ্ঞাত কারনে প্রেস কনফারেন্স বাতিলের ঘোষণা দেন। এ নিয়ে এলাকায় বেশ উত্তেজনা চলছে,যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাবে না বলে এলাকাবাসী মনে করেন।উল্লেখ্য যে, ওই আসনে বিএনপি’প্রার্থী জনাব সাইফুল ইসলাম কে পরাজিত করে জামায়াতে ইসলামীর নুরুল আমীন বিজয় হন।ইতোমধ্যে ভোটে কারচুপির অভিযোগ এনে জেলা প্রশাসকের কার্যালয়ে অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করে লিখিত অভিযোগ করেন সাইফুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর