মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা জেলা মহোদয়ের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মোঃ সাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর)। তাঁর সঙ্গে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
১৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ রেজ্জাকুল হাবিব মানিক (৩৮), পিতা-মৃত আঃ লতিফ, মাতা-রেজিয়া বেগম, স্থায়ী ঠিকানা: খোড়াগাছা পূর্বপাড়া (পাইকপাড়া), থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর।
২) মোঃ মামুনুর রশিদ মামুন (৩০), পিতা-নুরুজ্জামান, মাতা-মোরশেদা বেগম, স্থায়ী ঠিকানা: টিকানী মন্ডলপাড়া (টেকানী স্কুল পাড়া), থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর; বর্তমানে বাইপাইল (বাঁশ বাগান, হাজী দুলাল মন্ডলের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা।
অভিযানকালে তাদের নিকট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, ১ নম্বর আসামীর বিরুদ্ধে পূর্বে ৫টি এবং ২ নম্বর আসামীর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
Leave a Reply