রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

বর্তমানে বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, কোনো ধরনের গুজবে কান দিবেন না : ডাঃ এ জেড এম জাহিদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ সময় দেখুন

ঢাকা, ০২ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত পরিস্থিতি নিয়ে কোনো ধরনের গুজবে কান দিবেন না।

 

ডা. জাহিদ বলেন, ২৭ তারিখ থেকে সিসিইউতে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। বিভিন্ন গুজব, বিভিন্ন বক্তব্য দেখার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তদারকি করছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করছেন।

 

তিনি আরও বলেন, দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই। সবার দোয়ার কারণে এ যাত্রায় তিনি হয়তো সুস্থ হয়ে উঠবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর