আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
রিপোর্টার নাম
আপডেটের সময় :
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
১১৬
সময় দেখুন
আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
ঢাকা, ৩০ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার এক অভিযোগের পর বিএনপি নেতা ফজলুর রহমানকে আগামী ৮ ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (৩০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এ আদেশ দেন। আদেশের সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ‘এই ট্রাইব্যুনাল মানি না’—এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। তিনি প্রশ্ন তোলেন, ফজলুর রহমানের ওকালতির লাইসেন্স আছে কি না। এর আগে ২৬ নভেম্বর প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়—এক টকশোতে ফজলুর রহমান বলেন, এই কোর্টে যারা বিচার করছেন, আমার ধারণা...
ঢাকা, ৩০ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার এক অভিযোগের পর বিএনপি নেতা ফজলুর রহমানকে আগামী ৮ ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (৩০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এ আদেশ দেন।
আদেশের সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ‘এই ট্রাইব্যুনাল মানি না’—এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। তিনি প্রশ্ন তোলেন, ফজলুর রহমানের ওকালতির লাইসেন্স আছে কি না।
এর আগে ২৬ নভেম্বর প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়—এক টকশোতে ফজলুর রহমান বলেন, এই কোর্টে যারা বিচার করছেন, আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে।
Leave a Reply