বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

আগামীর বাংলাদেশ গড়তে হলে দেশের প্রতিটি খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা অপরিহার্য হবে : আমীর খসরু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১১১ সময় দেখুন

ঢাকা, ২৬ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে দেশের প্রতিটি খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা অপরিহার্য হবে।

 

আমীর খসরু বলেন, বিগত সরকারের আমলে ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতে ব্যাপক দলীয়করণ হয়েছিল, যার কারণে আর্থিক খাতের এ করুণ অবস্থা। দেশে ব্যাংকিং সেক্টরে বিগত দিনে লুটপাটের মহোৎসব চলেছে।

 

যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছেন তারা লাভবান হয়েছেন, কিন্তু কোম্পানির কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

 

ইন্স্যুরেন্স খাতে অনিয়মের চিত্র তুলে ধরে তিনি বলেন, ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা টাকা রেখেছেন, অনেক কোম্পানি টাকা ফেরত দিতে পারছে না। এ রকম ২০টি কোম্পানি আছে দেশে। যারা লুটপাট করেছে সেইসব ইন্স্যুরেন্স কোম্পানির অবস্থাগুলো আজ ভেবে দেখুন।

 

আগামী দিনে ক্ষমতায় আসলে আমরা এটা চলতে দেব না। এইসব জায়গায় বড় সংস্কার করতে হবে।

 

তিনি আরও বলেন, বাংলাদেশে এতগুলো ইন্স্যুরেন্স কোম্পানির দরকার ছিল কিনা? বিগত সরকার দলীয় বিবেচনায় অনেক ইন্স্যুরেন্স কোম্পানিকে অনুমোদন দিয়েছে। দলীয় বিবেচনায় ব্যাংক-বীমা দেওয়া হলে অর্থনীতি টিকে থাকতে পারে না।

 

বিএনপি ক্ষমতায় গেলে আর্থিক খাত থেকে দলীয়করণ দূর করা হবে জানিয়ে আমীর খসরু বলেন, এই খাতে বড় ধরনের সংস্কার করা হবে, স্বচ্ছতা নিশ্চিত করতে আর্থিক সেক্টর দলীয়করণমুক্ত করা হবে।

 

এ সময় তিনি পুনর্ব্যক্ত করেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে সব সেক্টরে জবাবদিহিতা প্রতিষ্ঠা অপরিহার্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর