বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতে চাইলে ভারতকে অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে : জয়নুল আবদিন ফারুক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ সময় দেখুন

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশ–ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতে চাইলে ভারতকে অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে।

 

ফারুক অভিযোগ করেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালীন বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। তিনি দাবি করেন, “শেখ হাসিনা ৫ হাজার মানুষকে হত্যা করেছিল এবং বিনা কারণে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় ঘেরাও করে বিদ্যুৎ–পানি–ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছিল।” তিনি বলেন, সেই পরিস্থিতিতেও খালেদা জিয়া বা তারেক রহমান কেউই মাথা নত করেননি। তাদের নেতৃত্বে বাংলাদেশ আজ “ফ্যাসিস্টমুক্ত” বলে তিনি মন্তব্য করেন।

 

ভারতের প্রতি আহ্বান জানিয়ে ফারুক বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে, তা কার্যকর করতে হবে। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাইলে তাকে দ্রুত ফেরত দিতে হবে।”

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সাবেক এই চিফ হুইপ বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচনে দলীয় নেতাকর্মীদের সব দ্বিধা–দ্বন্দ্ব ভুলে তারেক রহমানের নির্দেশ মেনে চলতে হবে। তিনি বলেন, “নমিনেশন কে পেল বা পেল না—এসব ভুলে গিয়ে দেশকে আবার কোনো ফ্যাসিবাদের হাতে যেতে না দেওয়াই এখন প্রধান লক্ষ্য।”

 

সভায় বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনায় সবচেয়ে সফল সরকার ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার। তার দাবি, জিয়াউর রহমান শ্রমিক সমাজকে তাদের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।

 

শেখ মুজিবুর রহমানের শাসনামল সম্পর্কে তিনি বলেন, “বাকশাল প্রতিষ্ঠার সময় রাষ্ট্রে আইনের শাসন অনুপস্থিত ছিল এবং বিভিন্ন অনিয়ম-অপকর্ম সংঘটিত হয়েছিল।”

 

বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দলের সভাপতি ইঞ্জিনিয়ার শরীফ নাগীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডা. আনিসুল আউয়াল, সহ-সভাপতি বাদল সরকার, সৈয়দ ফাহিমা রুমী প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর